বেজোসের গার্লফ্রেন্ডের কাছ থেকে আসা মেসেজ ফাঁস

২৬ জানুয়ারি, ২০২০ ২৩:৪৪  
জেফ বেজোস দাবি করেছেন, জাতীয় তাঁর টেক্সট মেসেজ ফাঁস করে হয়রানি করার চেষ্টা করছে ন্যাশনাল এনকুয়েরার নামের একটি আমেরিকান ট্যাবলয়েড পত্রিকা। তবে তখনই প্রশ্ন এসেছে তারা কীভাবে বেজোসের ফোনের অ্যাক্সেস পেলেন? তবে ধারণা করা হচ্ছে বেজোসের গার্লফ্রেন্ড লরেন স্যানচেজের কাছ থেকে এই মেসেজ কৌশলে সংগ্রহ করেছেন তারা। খবর এনগ্যাজেট। ওয়াল স্ট্রিট জার্নাল এবং নিউ ইয়র্ক টাইম সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ফেডারেল প্রসিকিউটরের কাছে প্রমাণ আছে স্যানচেজ তার ভাইকে এই মেসেজটি ফরোয়ার্ড করেন। এরপর তার ভাই সেটি এনকুয়েরারের কাছে বিক্রি করে দেন। স্যানচেজ বেজোসকে হয়রানি করার জন্য এই মেসেজ ফরোয়ার্ড করেছিলেন এমন প্রমাণ পাওয়া যায়নি। তবে হয়তোবা এটি অসচেতনতার কারণে ফাঁস কিংবা বিশ্বাসের অমর্যাদা হতে পারে। ডিবিটেক/বিএমটি